পূর্বশত্রুতার জের ধরে রাজধানীর শ্যামপুরে মো. রাজিব (২৮) নামে এক যুবক কুপিয়ে হত্যা করা হয়েছে। সে পোস্তগোলার করিমুল্লাবাগের ইস্টার্ন হাউজিং এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী শিউলী বেগম জানান, রাত ১২টার দিকে বাসার সামনেই রনিসহ তিন-চার জন যুবক রাজিবকে কুপিয়ে জখম করে।
আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত সোয়া ২টায় তার মৃত্যু হয়।
শিউলী বেগম আরও জানান, রনিরা ছিল রাজিবের বন্ধু। কী নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, তা জানেন না শিউলী বেগম। তবে তিনি বলেন, রাজিব পুলিশের সোর্স হিসেবে কাজ করত বলে তার ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক।
এআর





