৭১’র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সোবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষীর জেরা সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ জেরা গ্রহণ করা হয়।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী মো.আজিজুল সরকারকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় আদালতে প্রসিকিউটর সুলতান মাহমুদ শিমন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ১৯ সেপ্টেম্বর সোবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। ১৫ সেপ্টেম্বর সোবহানের বিরুদ্ধে ৮৬ পৃষ্ঠার ওই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেন প্রসিকিউশন।
আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে গণহত্যা,হত্যা,অপহরণ,আটক,নির্যাতন,লুটপাট,অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের ৯টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
৯টি অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা ও জব্দ তালিকার সাক্ষীসহ মোট ৪৩ জনকে সাক্ষী করা হয়েছে সোবহানের বিরুদ্ধে।
গত বছরের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সোবহানকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা. কেএ, ১৯ জুন, (টাইমনিউজবিডি.কম)//এসআর





