জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ বুধবার আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ নিয়ে আদালত এলাকায় মিছিল-সমাবেশ করার প্রস্ততি নিয়েছেন বিএনপি-সমর্থক আইনজীবীরা।

পুরান ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিশেষ এজলাসে মামলা দুটির বিচারকাজ চলছে। গত সপ্তাহে বিচারক বাসুদেব রায়কে বদলি করে তাঁর স্থলে আবু আহমেদ জমাদ্দারকে বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়।

গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর খালেদা জিয়ার আইনজীবী মামলার বৈধতা ও বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। উচ্চ আদালত তা খারিজ করে দেন।

কেএইচ