৫০ লাখ টাকা মূল্যমানের জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) শাহিদুর রহমান।
তিনি বলেন, শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জেইউ/কেএইচ





