মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের পক্ষে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে বুধবার ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলামের সময় চেয়ে আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারক এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
মোবারকের পক্ষে ৩জন সাফাই সাক্ষী সাক্ষ্য দিতে পারবেন। আর আগে তিনি নিজেই নিজের পক্ষে সাক্ষ্য দিয়েছেন।
তিনি বলেছিলেন, একাত্তরে তিনি কোনো অপরাধ করেনি। তিনি অশিক্ষিত লোক তিনি কোনো পড়া-লেখা জানেন না। তিনি কিভাবে অপরাধী হতে পারেন তার জবাবও তিনি ট্রাইব্যুনালের কাছে জানতে চান।
গত ৯ মার্চ আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১৮ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করেছিলেন। মঙ্গলবার সাক্ষী উপস্থিত না থাকায় আসামিপক্ষের মৌখিক সময় আবেদনের প্রেক্ষিতে মামলার কার্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
গত বছরের ২০ মে সাক্ষ্য গ্রহণ শুরুর পর থেকে মোবারকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তদন্ত কর্মকর্তাসহ মোট ১১ জন সাক্ষ্য দিয়েছেন।
গত ২৩ এপ্রিল মোবারকের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণসহ ৫টি অভিযোগে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
গত বছরের ১৬ মে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন মোবারকের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়।
ঢাকা, জিই, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
অপরাধ
মোবারকের সাফাই সাক্ষ্য হয়নি
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের পক্ষে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে বুধবার ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলামের সময় চেয়ে আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারক এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন





