রাজধানীতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার রাত ৯টার দিকে রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সরোয়ার হোসেন ওরফে মামুন(৩৬) ও মো. লিটন(২৮)।

এসময় তাদের কাছ থেকে ১০০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৪শ’পিচ ইয়াবা উদ্ধার ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-০৪৬১) জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মহানগর পুলিশের ডিসি (ডিবি পশ্চিম) শেখ নাজমুল আলম।

তিনি জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা যশোরের বেনাপোল এলাকা থেকে ফেন্সিডিল ও কুমিল্লা থেকে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে পাইকারি বিক্রয় করে।

ডিএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোহাম্মদ সাইফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ এ অভিযান পরিচালনা করেন।

জেইউ/ এআর