হাইকোর্টের আদেশ অমান্য করায় ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসকসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করা হয়েছে।
একই সংগে আগামী ২ সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকসহ প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে আদেশ দেন।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ।
উল্লেখ্য, ঢাকা সির্টি কর্পোরেশনের ৮৮ জন কর্মচারীকে রাজস্ব খাতে স্থায়ী করার ২০০৮ সালে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এই রিটের শুনানি শেষে ২০০৯ সালের ২৩ জুলাই ওই ৮৮ জন কর্মচারীকে স্থায়ী করার নির্দেশ দেন আদালত।
সির্টি কর্পোরেশন হাইকোর্টের দেওয়া ওই আদেশের বিরুদ্ধে (লিভ টু আপিল) করেন।
এরপর ২০১৩ সালের ৬ মার্চ আপিল বিভাগের ওই আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
এরই মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনকে দুইভাগে বিভক্ত করা হয়।
আদালতের দেওয়া আদেশ পালন না করায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন করার পরে হাইকোর্ট এই আদেশ দেন।
[b]ঢাকা,কে[/b][b]এ[/b][b], ৬ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
অপরাধ
ঢাকা সিটি কর্পোরেশন প্রশাসকসহ তিনজনের বিরুদ্ধে রুল জারি
হাইকোর্টের আদেশ অমান্য করায় ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসকসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করা হয়েছে। একই সংগে আগামী ২ সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকসহ প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে রুলের জবাব দিতে বলা





