নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যারের কর্মকর্তাদের জড়িত থাকায় এ বাহিনী বাতিলের দাবি করেছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।
সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে মিছিল এবং পরবর্তী মানব বন্ধন হতে এ দাবি জানান বক্তারা। আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,অ্যাডভোকেট আবেদ রেজা,অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার রাজা এবং অ্যাডভোকেট মণ্টু ঘোষসহ প্রমুখ আইনজীবী নেতা।
মাহবুব উদ্দীন খোকন বলেন,সারাদেশের অপহরণ-খুন-গুমের সঙ্গে র্যাব জড়িত। এ বাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে। র্যাব-১১ এর কর্মকর্তা তারেক সাঈদ নারয়ণগঞ্জের সাত খুন সহ লক্ষ্মীপুরের দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যা করে। কাজেই বোঝা যায় যে আইনের অপব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে নষ্ট ও বিতর্কিত করতে ব্যস্ত। অবিলম্বে এ র্যাব বাহিনীকে বাতিল করা হোক। নারায়ণগঞ্জের ঘটনার সঙ্গে জড়িত তিন র্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হোক। এ ব্যাপারে রোববার হাইকোর্ট একটি নির্দেশনা ও আদেশের কপি আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর পরেও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। কারণ সরকারের এ ক্ষেত্রে গড়িমসি করছে।
[b]ঢাকা, কেএ ১২ এপ্রিল(টাইম নিউজ বিডি)/[/b]
র্যাব বাতিলের দাবি করেছে সুপ্রিমকোর্ট আইনজীবীরা
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যারের কর্মকর্তাদের জড়িত থাকায় এ বাহিনী বাতিলের দাবিতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।
ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু র্যাবের গ্রেপ্তার ৩ জনের সম্পৃক্ততা পায়নি ডিবি
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় র্যাবের হাতে আগে গ্রেপ্তার হওয়া তিনজনের সম্পৃক্ততা পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় সরাসরি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ করে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
এটি নতুন বোতলে পুরোনো মদ: বিরোধী দল বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস
বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। বৃহস্পতিবার বিলটি পাস হয়।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
র্যাব থেকে এসআরবি, নতুন মোড়কে একই বাহিনী : টিআইবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগকে ‘একই বাহিনী নতুন মোড়কে’ ফিরিয়ে আনার ঝুঁকি হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
















