রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরি চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-১ এর একটি দল তাদের আটক করে বেল টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল আদাবর এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। তাদের নাম জানা যায়নি। আটকের সময় তাদের হেফাজত থেকে ২৫ লাখ জাল টাকা তৈরির সরাঞ্জম উদ্ধার করা হয়।
তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানাননি তিনি। বেলা ১১টায় র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে মাসুদুর রহমান জানিয়েছেন।
এমআর





