রিভিউ আবেদনে যে যুক্তিতর্ক উপস্থাপন করেছি তা খণ্ডন না করে পূর্ণাঙ্গ রায় ছাড়া দণ্ড কার্যকর করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে তার কার্যালয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘রিভিউ আবেদনের শুনানিতে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করেছি। তা খণ্ডনের বিষয়টি জানতে হবে। আর এ জন্য পূর্নাঙ্গ রায় ছাড়া দণ্ড- কার্যকর উচিত হবে না।’

রিভিউয়ের সংক্ষিপ্ত আদেশে জামায়াতের অপর নেতা আব্দুল কাদের মোল্লার রায় কার্যকর করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওদের পক্ষে সব সম্ভব।’

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতার রিভিউ আবেদন সোমবার খারিজ করে দেন আপিল বিভাগ।

এদিকে কারা কর্তৃপক্ষ বলেছে, আদালতের আদেশের কপি হাতে না পাওয়া পর্যন্ত দণ্ড কার্যকর করা হবে না।

উল্লেখ্য, ২০১৩ সালের ৯ মে জামায়াতের এ সহকারী সেক্রেটারি জেনারেলকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এসএইচ