সিলেটে কিশোর সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত আলী হায়দারের শ্যালক রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে শহরতলির টুকেরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন জানান, রুহুল আমিনের বিরুদ্ধে সামিউলের বাবাকে মামলা করতে বাধা দেওয়া ও লাশ গুম করার চেষ্টার অভিযোগ রয়েছে। আলী হায়দার সৌদি আরবে আটক কামরুল ইসলামের ভাই।

গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাওয়ে সামিউলকে নৃশংসভাবে হত্যা করা হয়।