রাজধানীর যাত্রাবাড়ী থানার এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে সিটি কর্পোরশেনের পরিচ্ছন্নকর্মীরা। সোমবার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এঘটনা ঘটে বলে জানা গেছে।
যাত্রাবাড়ী থানার ওসি অবনি শঙ্করকর টাইমনিউজবিডিকে জানান, বিকেল সাড়ে তিনটার দিকে শহীদুল ইসলাম এবং তার স্ত্রী আঞ্জুয়ারা বাজারে যাচ্ছিলেন। এসময় পরিচ্ছন্নকর্মীরা চৌরাস্তায় একটি ভ্যানে ময়লা তুলছিলেন। শহীদুল ইসলাম তাদের পাশ দিয়ে যেতে চাইলে পরিচ্ছন্ন কর্মীরা বাধা দেন। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে একজন পরিচ্ছন্ন কর্মী হাতে থাকা বেলচা দিয়ে ওই কনস্টেবলের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান। তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। তবে কাউকে আটক করা হয় ন বলে জানান ওসি।
জেইউ





