নারয়াণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় কি পদক্ষেপ নেয়া হয়েছে তা তিনদিনের মধ্যে আদালতকে অবহিত করতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এই ঘটনায় সংসদ সদস্য সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
বুধবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
রুলে শিক্ষাসচিব, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, সংশ্লিষ্ট থানার ওসিসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে শিক্ষক লাঞ্ছনার ওই ঘটনায় বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও মহসীন রশিদ।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এমই





