অভিনব পন্থায় ইয়াবা আমদানী ও বিক্রির অভিযোগে মাদক চোরাচালান চক্রের শীর্ষব্যবসায়ী আলোসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২ লাখ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৯ লাখ টাকা, বিদেশী পিস্তল, গুলি ও প্রাইভেটকার উদ্ধার করা হয়।

র‌্যাব হেড কোয়াটারের লিগ্যাল ও মিডিয়া উয়িং এর উপ-পরিচালক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুপুর পৌনে তিনটায় র‌্যাব হেড কোয়াটারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এসএইচ