নড়াইলে মাদকের মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরোও ১ বছরের জেলা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে জনাকীর্ন আদালতে জেলা ও দায়রা জজ মোঃ আবুল বাশার মুন্সী এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি হলেন নড়াইল সদর উপজেলার পূর্বসিমাখালী গ্রামের শুকুর মোল্যার পুত্র লিটন মোল্যা।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৩ মার্চ নড়াইল সদর উপজেলার পূর্ব সিমাখালী গ্রামের নিজ বাড়ি হতে লিটন মোল্যা (২৫) এবং তার মা হাসিয়া বেগম (৫০) ভারতীয় ৫ বোতল ফেন্সিডিল ও ৪৮ কেজি তরল মাদক সহ পুলিশের হাতে আটক হন।

এ ঘটনায় এএসআই নাসির বাদি হয়ে পরদিন ১৪ মার্চ মামলা দায়ের করেন। ৮জন সাক্ষির সাক্ষ্য শেষে এসসি মামলা নং ১০৮/১০ এর আসামী হাসিয়া বেগমকে বেকসুর খালাস ও লিটন মোল্যাকে দন্ডাদেশ দেন।

এসএইচ