হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রায় ১০ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় সহ দুজনকে আটক করা হয়।
বিমান বন্দর এলাকা থেকে সোমবার সকালে তাদের আটক করা হয়।
দোহা থেকে কাতার এয়ারলাইন্সের বিমানে আসা যাত্রী মো. আলাউদ্দিনের কাছ থেকে সাড়ে সাত কেজি ওজনের ৬৪টি বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় তিন কোটি ৭৪ লাখ টাকা।
অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে দুবাই এয়ারলাইন্স থেকে আসা মো. শাহজাহান নামে এক যাত্রীকে প্রায় আড়াই কেজি ওজনের ১৯টি বারসহ আটক করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার বলেন, ‘আলাউদ্দিনের বাড়ি নোয়াখালী ও শাহজাহানের বাড়ি চট্টগ্রামে। আটক সোনাগুলো কাস্টমস হেফাজেতে রাখা হয়েছে।’
ঢাকা, ৮ জুলাই (টা্ইমনিউজবিডি.কম)//এসএইচ





