একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল আলীম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
শনিবার শনিবার বেলা সোয়া ১টায় বঙ্গবন্ধু শেখ মুবিজ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে মঙ্গলবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
ওই সময় ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানিয়েছিল, এক মাস আগে থেকেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে নিয়ে তার ফুসফুস থেকে পানি বের করা হয়েছে।
আবদুল আলীমকে গত বছর ৯ অক্টোবর আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মুসলীম লীগের সাবেক এ নেতার বিরুদ্ধে আনা ১৭টি অভিযোগের ৯টি প্রমাণিত হয় বলে রায়ে উল্লেখ করেন আদালত।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





