রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার রাতে দারুস সালামের শাহ্আলী আবাসিক হোটেলের সামনে থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- রিপন (৩৩), বাবলু সরকার (৬০), আব্দুল ছাত্তার (৬০) ও আবদুল হাই (৪৮)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বাংলাদেশের সীমান্ত জেলাগুলো থেকে চোরাই পথে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করার কথা স্বীকার করেছেন।

আসামিদের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মাহমুদ