শনিবার (১১ জুলাই) র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মোহাম্মদপুরের বসিলা টাউন এলাকার একটি বাসায় বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আট হাজার ৩০০ ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মুবীন রহমান বলেন, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকার বাইরে থেকে হেরোইন, গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, তাদের অন্য সহযোগীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

এমএম