জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়াউর চ্যারিটেবল ট্রাস্টের অর্থআত্মসাতের মামলায় বিচারক নিয়োগের বৈধতাচ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিটের শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতুবি করা হয়েছে ।


বুধবার বিচারপতি কাজী রেজা-উল হকের এককবেঞ্চ(তৃতীয় বেঞ্চ) এ মুলতুবির আদেশ দেন।


আদালতে আবেদনের পক্ষে ছিলেন এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন ওমাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সকালে শুনানির শুরু করতে চাইলে আদালতে এ জে মোহাম্মদ আলী বলেন, দ্বৈত বেঞ্চের আদেশের সার্টফাইড কপিপেয়েছি। আমরা এখনো প্রস্তুত নই। তাই সময় প্রয়োজন। আদালত শুনানির জন্যদুপুরের পরে আসতে বলেন।

 
উল্লেখ্য, এই রিটের শুনানিতে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ দ্বিধাবিভক্ত আদেশ দিলেপ্রধান বিচারপতি এ আবেদনের নিষ্পত্তি করতে নতুন করে বেঞ্চ গঠন করেন।

১৯ মার্চ দুর্নীতিমামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকরহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারকবাসুদেব রায়। এরপর থেকে এই দুই মামলার অভিযোগ গঠনের ওই আদেশ বাতিল চেয়েআন্দোলন করে আসছেন বিএনপির আইনজীবীরা।

ঢাকা, কেএ ১৮ (টাইমনিউজবিডি.কম)//