গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যাচ্ছেন মাহফুজ আনামগাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যাচ্ছেন মাহফুজ আনাম
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম গাজীপুরের আদালত-২ থেকে জামিন পেয়েছেন।
সোমবার সকালে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে আদালতের বিচারক মো. ইকবাল মাসুদ জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি গাজীপুরে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ওই আদালতে ৫ কোটি টাকার মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন গাজীপুর বারের আইনজীবী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আমানত হোসেন খান।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, ১/১১ সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী ও জাতির জনকের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে ডেইলি স্টার পত্রিকায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করেছিলেন।
তা তিনি গত ৩ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশনের ‘গণতন্ত্র ও গণমাধ্যম মতিগতি’শীর্ষক টক শোতে অংশ নিয়ে স্বীকার করেছেন। কটূক্তি ও মিথ্যা সংবাদ পরিবেশন করায় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ কোটি টাকার সম্মান ক্ষুণ্ন হয়েছে।
রবিন





