হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি সোনাসহ রঞ্জিত নামে এক যুবককে আটক করেছে শুল্ক বিভাগ। আটক রঞ্জিতের বাড়ি নবাবগঞ্জে। তার পাসপোর্ট নম্বর এফ.০৪৮১০৭৬।
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি এমএইচ১০২ বিমানে ঢাকায় পৌছেন। বিমান থেকে নেমে শুল্ক বিভাগের নজর এড়িয়ে বন্দর ছাড়ার চেষ্টা করেন তিনি।
এসময় সন্দেহবশত তাকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে এক কেজি ওজনের দুইটি সোনার বার উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় এক কোটি টাকা।
বিষয়টি নিশ্চিত করেছে এসিসটেন্ট কমিশনার নাহিদা আকতার।
ঢাকা, জেইউ, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





