ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনকে নির্যাতন করে হত্যার অভিযোগে এবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
নিহতের স্ত্রী মমতা সুলতানা লুসি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ওসিসহ ১০ জনকে আসামি করা হয়েছে।
তারা হলেন- ওসি সালাউদ্দিন, এসআই জাহিদুর রহমান জাহিদ, এএসআই রাজকুমার, কনস্টেবল আনোয়ার, কনস্টেবল রাশেদুল, সোর্স নাসিম, সোর্স পলাশ, সোর্স ফয়সাল, সোর্স খোকন ও মিথুন।
এ ছাড়া অজ্ঞাত আরও ১০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ জহিরুল হকের আদালতে রবিবার এ মামলাটি দায়ের করা হয়। বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়েছে আদালত।
মিরপুর থানায় ১৩ জুলাই এসআই জাহিদের হেফাজতে থাকা মাহবুবুর রহমান সুজনের মৃত্যু হয়। এ ঘটনায় এসআই জাহিদকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





