অসদাচরণের অভিযোগে চুয়াডাঙ্গার সাবেক যুগ্ম জেলা জজ সালাউদ্দিন মো. আকরামকে বাধ্যতামূলক অবসরে পাঠনো হয়েছে।
এর আগে চুয়াডাঙ্গা থেকে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। পরে তাকে লালমনিরহাটের যুগ্ম জেলা জজ পদে বদলির একটি আদেশ হলেও সেখানে যোগ দেয়ার আগেই গত ২১ আগস্ট তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় সরকার।
রবিবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
দায়িত্বপ্রাপ্ত আইন সচিব আবু সালেহ শেখ মুহম্মদ জহিরুল হক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালার ৪(৩)(বি) বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে সালাউদ্দিনকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।
আইন মন্ত্রণালয় থেকে পাঠানো অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের পরামর্শে' গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মুনির কামালকে শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





