বাংলাদেশে প্রবেশের সময় ইবোলা ভাইরাস সনাক্ত করার জন্য যাত্রীদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটে বাংলাদেশে প্রবেশকালীন সময় আগত ব্যক্তিদের পর্যবেক্ষণের জন্য মেডিকেল টিম গঠন করা, ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া গেলে সুনির্দিষ্ট হাসপাতালে প্রেরণ ও চিকিৎসার নিশ্চিতকরণের নির্দেশনা চাওয়া হয়েছে।

একইসঙ্গে দ্রুত ইবোলা পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পর্যাপ্ত ওষুধ সংগ্রহের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বিবাদী করা হয়েছে, স্বাস্থ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবসহ ৬ জনকে।

কেএ