রাজধানীর উত্তরা এলাকায় ভূয়া চাকরীদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। এসময় দুই নারীসহ ১৫ জনকে আটক এবং ৪২ ভুক্তভূগীকে উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ীতে এ অভিযান চালায় র্যাব-৩ এর একটি দল।
র্যাব সদর দপ্তর গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম টাইমরিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ওই বাড়ীতে ‘ড্রীম হার্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ নামের একটি ভূয়া চাকরীদাতা প্রতিষ্ঠান রয়েছে।
এই প্রতিষ্ঠানে থাকা সংশ্লিষ্টরা চাকরী দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এসব অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত দুই নারীসহ ১৫ জনকে আটক করে র্যাব। এ সময় তাদের হেফাজত থেকে ৪২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এমআর/এসএইচ





