মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ না করে চুড়ান্ত তালিকা প্রকাশ করা কেন অবৈধ হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ একটি রিট আবেদনের প্রেক্ষিতে এ রুল জারি করে।
আগামি ৪ সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
মুক্তিযোদ্ধা এস.এম সোহরাব হোসেন রিট আবেদনটি দায়ের করেন। তার পক্ষে আইনজীবী ছিলেন ব্যরিস্টার রফিকুর রহমান ও হাসানাত কাইয়ুম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এএইচ





