ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার দুই আসামি আবদুর রহমান প্রকাশ আবদুর রব ও মো. মাসুদ জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৪টায় তারা ফেনী কারাগার থেকে মুক্তি পান।
ফেনী জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম জানান, আসামিরা হাইকোর্টে জামিন আবেদন করলে কোর্ট তাদের জামিন দেন। বিকেল ৪টায় ফেনী কোর্টের মাধ্যমে আদালতের কাগজপত্র কারাগারে এসে পৌঁছলে কারাকর্তৃপক্ষ তাদের মুক্তি দেন।
জেএ





