দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছেন না বিএনপি নেত্রী খালেদা জিয়া।

সোমবার বকশীবাজারে আলিয়া মাদরাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ জজ বাসুদের রায়ের আদালতে তার হাজির হওয়ার কথা ছিল।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আজমল হোসেন খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আদালতে অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি।

এর আগে মামলার প্রথম সাক্ষীর আংশিক সাক্ষ্যগ্রহণ করা হয়। আজ তার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

এআর