রাজধানীর গুলশান ১ নম্বর এলাকায় মো. আলম (২৮) এবং সফিকুল (৩৬) নামে দুই ছিনতাইকারী গণধোলাইয়ের শিকার হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে নাভানা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

গুলশান থানার এসআই ফয়সাল জানান, ওই এলাকায় ছিনতাইকালে স্থানীয় জনতা তাদের গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

এআর