ঢাকা আইনজীবী সমিতির ২০১৭-২০১৮ সনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ঢাকা বার এলাকায় উৎসবমুখর অবস্থা বিরাজ করছে।
দুইদিন ব্যাপী এই নির্বাচনের ভোট গ্রহণ চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত।
ঢাকা আইনজীবি সমিতির ওয়েবসাইটে দেখা গেছে, ২০ হাজার ৩৯ জন আইনজীবী রয়েছেন এ বারে। বরাবরের মতো এবারও আওয়ামী লীগপন্থী সাদা প্যানেল এবং বিএনপিপন্থী নীল প্যানেলের মধ্যে লড়াই হবে।
এ নির্বাচনে মোট ২৭টি পদের বিপরীতে দুইটি প্যানেলসহ ৫৬ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ১৬ হাজার ১৭৬ জন আইনজীবী ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। ২৭টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি সম্পাদকীয় পদ ও ১৫টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আয়ুবুর রহমান (বর্তমান সাধারণ সম্পাদক) মনোনয়ন পেয়েছেন।
অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু মনোনয়ন পেয়েছেন।
নীল প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ প্রার্থীরা গত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের কাছে পরাজিত হন।
কার্যকরী পরিষদে সম্পাদকীয় পদে সাদা প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট কাজী শাহানারা ইয়ামিন, সহ-সভাপতি পদে মো.মঞ্জুর আলম মঞ্জু, ট্রেজারার পদে মো. হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসাইন পাটোয়ারি, লাইব্রেরি সম্পাদক পদে এম. মনিরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা ফারহানা আহম্মেদ অরেঞ্জ, দপ্তর সম্পাদক পদে আব্দুর রশীদ, সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং খেলাধূলা সম্পাদক পদে সাদিয়া আফরীন শিল্পী।
অন্যদিকে কার্য্যকরী পরিষদে সম্পাদকীয় পদের নীল প্যানেলের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. রুহুল আমিন, সহ-সভাপতি পদে কাজী মো. আবুল বারিক, ট্রেজারার পদে মো. লুৎফুর রহমান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদের সৈয়দ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সারোয়ার কায়ছার রাহাত, লাইব্রেরি পদে মো. আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দপ্তর সম্পাদক পদের মো. আফানুর রহমান রুবেল, সমাজ কল্যাণ সম্পাদক পদে এমএবিএম খাইরুল ইসলাম লিটন এবং খেলাধূলা সম্পাদক পদে মো. জহিরুল ইসলাম কাইযুম মনোনয়ন পেয়েছেন।
সাদা প্যানেলের ১৫টি সদস্য পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মাহমুদুল হাসান অমি, মো. আল আমিন সরকার, মো. খোরশেদ আলম পারভেজ, মো. মোস্তাফিজুর রহমান সুজন, মোহাম্মাদ খায়রুল ইসলাম, মিজ্জা মো. জামাল হেসাইন, মো. মোশারফ হোসাইন ভুইয়া মিশু, মোহাম্মাদ সাইফুজ্জামান টিপু, মো. আহসান হাবিব, সাবিনা আক্তার দিপা, সাদিয়া আফরোজা, সেখ সাইফুর রহমান সুমন, সজয় চক্রবওী,সুমন মিয়া ও ওয়ায়েস আহমেদ কায়েস।
অন্যদিকে সদস্য পদে নীল প্যানেলে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আবু হেনা কাওসার, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. আরিফ হোসাইন তালুকদার, মোহাম্মদ শহিদুল্লাহ, মো. শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোস্তফা সারওয়ার মুরাদ, মোসতারী আক্তার নুপুর, মোসা. মিনারা বেগম রিনা, মোসা. জেবুননেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ মোহাম্মাদ মাইনুল হোসেইন অপু ও তামান্না খানম আইরিন।
এ নির্বাচনে দুটি প্যানেলের বাহিরে সভাপতি পদে অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান ও সদস্য পদে মৌসুমী আক্তার নির্বাচন করছেন। এদুজনই আওয়ামী লীগের কর্মী হয়েও সমর্থিত দলের বাহিরে নির্বাচন করছেন।
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের প্রচারণা চলছে।
এবারে ঢাকা আইনজীবী সমিতির ট্রেজারার পদপ্রার্থী এড. লুৎফর রহমান (আজাদ)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে এল এল বি ও এল এল এম শেষে ঢাকায় আইনী পেশায় নিয়োজিত হন। লুৎফর রহমান ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০১৭-১৮ এ নীল দলের পক্ষে ট্রেজারার পদপ্রার্থী। তার ব্যালট নং-২।
এড. লুৎফর রহমান (আযাদ) সকল ভোটারের নিকট আন্তরিক দোওয়া ও মুল্যবান ভোট কামনা করেন। তিনি বলেন আমি ও আমার নীল দল জয়যুক্ত হলে প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করব।
প্রতিশ্রুতি গুলো হলো-
১. আইনজীবীদের আমানত বিশ্বস্ততা ও সততার সাথে সুরক্ষা করব।
২. আমানতের তসরুফ না হয় এ ব্যাপারে সদা সজাগ থাকব।
৩. আইনজীবীদের পেশাগত মান উন্নয়নে দলের সভাপতি সেক্রেটারীর সাথে সমন্বয় করে কাজ করব।
৪. আইনঙ্গনে শৃঙ্খলা প্রতিষ্টা ও টাউটদের উচ্ছেদে দলের সভাপতি সেক্রেটারির সাথে সমন্বয় করে কাজ করব।
মুস্তাঈন





