যশোরের শার্শায় অভিনব কায়দায় পাচারকালে ১০০২ বোতল ফেন্সিডিল’সহ জয়নুর বেগম (৪৫) ও মাসুদ রানা (২২) নামে মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

আজ (রোববার) সন্ধায় শার্শা উপজেলার লাউতারা সরদারপাড়া গ্রামস্থ মাঠপাড়া এলাকা থেকে এই ফেন্সিডিল আটক করা হয়।

আটক জয়নুর বেগম ও মাসুদ রানা লাউতারা গ্রামের জয়নাল সরদারের স্ত্রীর ও ছেলে।

যশোর র‌্যাব-৬’র প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শার্শা উপজেলার লাউতারা সরদারপাড়া গ্রামস্থ মাঠপাড়া কাঁচা রাস্তার পার্শ্বে জয়নুর বেগমের মেয়ে রত্নার একতলা পাকা বাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এ বাড়িতে অভিযান চালিয়ে মা ও ছেলে কে আটক করা হয়।

এই সময় আরও ২ আসামী পালিয়ে যায়। পরে আসামীর দেখানো মতে উক্ত বাড়ির ঘরের মধ্যে বঙ্খাটের ও মিটসেফের ভিতর অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ১০০২ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো: জিয়াউর রহমান বলেন, আটক মা ও ছেলে’সহ পলাতক আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিল ৩ (খ) ধারায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নাছির/এমবি