রাজধানীর রামপুরায় গণধর্ষণের ঘটনায় আব্দুর রহমান (২২) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে রামপুরা থানাধীন উলন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রামপুরা থানার অপারেশন অফিসার মোস্তাফিজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত রহমান এ ঘটনার এজাহারভুক্ত আসামি। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলেও জানান তিনি।
শুক্রবার রাজধানীর রামপুরা উলন রোড এলাকায় এক গৃহবধূ (২০) গণধর্ষণের শিকার হন। স্থানীয় দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে ওই গৃহবধূকে পালাক্রামে ধর্ষণ করে এমন অভিযোগ পাওয়ার পর, শনিবার ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
প্রতিবেদন হাতে পাওয়ার পর শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন।
এসএইচ





