একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে খুলনার শেখ আব্দুর রহিমসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা।
মঙ্গলবার ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার প্রধান আব্দুল হান্নান খান।
তিনি জানান, আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ ৬টি অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন আজ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেয়া হবে।
অভিযুক্ত ১১ আসামির মধ্যে ৯ জন গ্রেফতার হয়েছেন। অন্য দুই জন পলাতক রয়েছেন বলেও জানান তিনি।
এএস





