মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের পক্ষে আপিল শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে আপিল শুনানি শুরু হয়।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যার্টনি জেলারেল মাহবুবে আলম।

এর আগে গত ৩ সেপ্টেম্বর অভিযোগ ৩ এবং ৪ এর অর্ধেক অংশের উপর আইনি যুক্তি উপস্থাপন করা হয়।

উল্লেখ্য,গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়ার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

পরে ৬ জুন ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আপিল করেন কামারুজ্জামান। আপিলে ২৫৬৪টি মূল ডকুমেন্ট, ১২৪টি গ্রাউন্ডসহ সর্বমোট ১০৫ পৃষ্ঠার ডকুমেন্ট জমা দেয়া হয়েছে।

ঢাকা, কেএ, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর