বিদেশে অর্থপাচার মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিন আবেদন ফের নাকচ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের এর হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনটি নাকচ করে দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
অবধৈভাবে যুক্তরাজ্যে সাড়ে ৯ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় চলতি বছরের শুরুতে দুদকের উপ-পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়,ড. খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার,র্দুনীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপন করে বেআইনী কাজ করেছেন।
তিনি ও তার স্ত্রীর যৌথ নামে যুক্তরাজ্যের একটি ব্যাংকে ৮ লাখ ৪ হাজার ১৪২ দশমিক ৪৩ ব্রিটিশ পাউন্ড (হিসাব নম্বর- ১০৮৪৯২) জমা করনে। যা বাংলাদেশী মুদ্রায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা। ২০০১ থেকে ২০০৬ সাল র্পযন্ত ক্ষমতায় থাকাকালীন এ অর্থ পাচার করা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি এ মামলায় ড. মোশাররফ হাইর্কোট থেকে আগাম জামিন পেলেও গত ২৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা বাতিল করে দেন।
১২ র্মাচ রাতে গুলশানের বাড়ি থেকে তাকে দুদকের একটি টিম আটক করে।
[b]ঢাকা, কেএ, ৬ এপ্রিল (টাইম নিউজ) // জেএ [/b]
অপরাধ
জামিন পেলেন না মোশাররফ
বিদেশে অর্থপাচার মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিন আবেদন ফের নাকচ করে দিয়েছেন হাইকোর্ট।





