গাইবান্ধা জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ শ্রী শান্ত কুমার নামে মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে গাইবান্ধা জেলা ডিবি পুলিশ।
শুক্রবার সকাল ১০টায় গাইবান্ধার গোবিন্দগন্জের চক গোবিন্দ এলাকায় গোহাটি পাড়া হইতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী শ্রী শান্ত কুমার মহন্ত(২০), পিতা- নিরঞ্জন কুমার মহন্ত, সাং- চক গোবিন্দ পুরাতন বন্দর, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধাকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
উদ্ধারকৃত ইয়াবার মুল্য আনুমানিক ৩১,৫০০/=টাকা। পরবর্তীতে আসামী শ্রী শান্ত কুমার মহন্ত এর বিরুদ্ধে গোবিন্দগন্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু হয়েছে।
রুবেল





