জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলেও ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেছেন, আপিল বিভাগের রায়ে আমরা অনেক খুশি। আমরা ন্যায়বিচার পেয়েছি।

সফিউল্লাহ বলেন, অন্যায় করলে যে দণ্ড পেতে হয় তা নিশ্চিত হয়েছে।

এ সময় তিনি মীর কাসেমসহ সব মানবতাবিরোধীদের দণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানান।

এসটি