নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ রুপগঞ্জ উপজেলা ওলামা লীগের সভাপতি ও ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন নাঈমকে (৪০) আটক করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার) ভোরে সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।  

সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মেঘনা টোলপ্লাজার সামনে অভিযান চালিয়ে মোশারফ হোসেন নাঈমকে আটক করা হয়েছে।   

এসময় তার কাছ থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই।   

মোশারফের বাড়ি রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ার দড়িকান্দি এলাকায়। তিনি উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

এমবি