রমনা থানার নাশকতা মামলায় বিএনপি যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আমিনুল হক মঙ্গলবার এ পরোয়ানা জারি করেন।

 

আলাল তার আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে সময় আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

 

২০১০ সালের জানুয়ারি মাসে দায়ের করা রমনা থানার নাশকতার একটি মামলায় আলাল জামিনে ছিলেন।

 

এমকে