দিনাজপুরের খানসামা উপজেলায় গাঁজা সেবন ও বিক্রির দায়ে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৪মে) রাতে উপজেলার পাকেরহাটের পুরান পুকুর পাড়ে বসে গাঁজা সেবন করছিল উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট গ্রামের মৃত শান্তি চন্দ্র সেনের পুত্র গাঁজা ব্যবসায়ী সন্তোষ চন্দ্র ওরফে বিমান (৩৬)।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানার পুলিশের একটি ফোর্স গিয়ে তাকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।

পরে আজ রবিবার (১৫ মে) দুপুরে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মো: সাজেবুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এমআইএস