দুদকের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
বুধবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক বাসুদেব রায় এ দিন ধার্য করেন। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত এ দিন ধার্য করেন।
এ মামলায় অভিযোগ গঠনের জন্য আবেদন করেন দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী এডভোকেট মোশারফ হোসেন কাজল।
অপরদিকে, এ মামলায় হাইকোর্টে লিভ টু আপিল পেন্ডিং থাকায় সময়ের আবেদন করেন মাহমুদুর রহমানের আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।
২০১০ সালের ১৩ এপ্রিল সম্পদের হিসাব চেয়ে মাহমুদুর রহমানকে নোটিশ দেয় দুদক। কিন্তু তিনি হিসাব দাখিল না করায় একই বছরের ১৩ জুন রাজধানীর গুলশান থানায় দুদকের উপ-পরিচালক নূর আহমদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
২৮ এপ্রিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠন
দুদকের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক বাসুদেব রায় এ দিন ধার্য করেন।





