লক্ষিপুর জেলার রামগতির মেঘনা নদীতে জেলেদের নৌকা ও ট্রলারে ডাকাতির সময় আগ্নেয়াস্ত্রসহ জলদস্যু বাহিনীর তিন সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার দুপুর ২টার দিকে রামগতির রঘুনাথপুর মেঘনা নদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- উপজেলার চর আলগী গ্রামের আবদুল মালেকের ছেলে জলদস্যু বাহিনীর প্রধান ওয়াহিদ, একই এলাকার জসিম উদ্দিনের ছেলে সুমন ও রঘুনাথপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে তাহের।

তাদের কাছ থেকে একটি এলজি, একটি পাইপগান, দুটি রামদা ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জেলেরা জানান, দুপুরে একটি ট্রলারে করে এসে ৮-১০ ডাকাত জেলেদের নৌকা ও ট্রলারে হামলা চালায়। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে জেলেদের সহযোগিতায় তিন জলদস্যুকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ