জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়কে অষ্টম আশ্চর্য বলে মন্তব্য করেছেন তার আইনজীবী তাজুল ইসলাম।
রায়ের পর মঙ্গলবার দুপুর ১টায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, তিন জন সাক্ষীর উপর ভিত্তি করে আজকের এ রায় দেয়া হয়েছে। এ সাক্ষীদের একজন ৩ মাইল, একজন ২ মাইল ও একজন দেড় মাইল দূর থেকে এটিএম আজহারুল ইসলামকে অপরাধ করতে দেখেছেন।
তিনি আরও বলেন, দেড়, ২ ও ৩ মাইল দূর থেকে দেখা সাক্ষীর ভিত্তিতে কাউতে মৃত্যুদণ্ড দেয়া অষ্টম আশ্চর্য ছাড়া আর কিছুই নয়।
এ রায়ের বিরুদ্ধে সবোর্চ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি।
এমকে/জেআই





