সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় (বয়স) ‘কোনো পুরুষ ডাক্তার যেন হাত না দেন’- সে ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) সতর্ক করেছেন হাইকোর্ট।
রোববার এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে স্বাস্থ্য অধিদফতরের ডিজির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
গত ২ এপ্রিল আদালতের আদেশ অনুযায়ী ধর্ষিতা নারীর পরীক্ষায় নারী চিকিৎসক নিয়োগ না দেওয়ায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে তলব করেন হাইকোর্ট।
এ আদেশের পরিপ্রেক্ষিতে রোববার হাইকোর্টে হাজির হন স্বাস্থ্য অধিদফতরের ডিজি।
আদালত ডিজিকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাদের ডাকতে চাই না। আপনারাও ব্যস্ত মানুষ।
ডিজি বলেন, আমি নতুন নিয়োগ পেয়েছি। মাত্র একমাস হলো।
এ সময় ডিজির আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, আদালতের আদেশ অনুযায়ী নারী ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে।
আদালত বলেন, এতো ডাক্তার পেলেন কোথায়?
জবাবে তিনি বলেন, যেখানে যেভাবে পেয়েছি সেভাবে নারী ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। আদালতের আদেশ বাস্তবায়নের সব অগ্রগতি প্রতিবেদন দেওয়া হয়েছে। তবে সব রেজিস্ট্রার দফতরে দেওয়া হয়েছে। আমাদের ভুল হয়ে গেছে। এ জন্য দুঃখ প্রকাশ করছি।
পরে আদালত ডিজিকে উদ্দেশ্যে করে বলেন, আপনারা তদারকি করবেন। এরপর আদালত ডিজিকে অব্যাহতি দিয়ে রুলের নিষ্পত্তি করে দেন।
আদালত বলেন, কোনো নারীর বয়স নির্ধারণের ক্ষেত্রে কোনো পুরুষ ডাক্তার যেন হাত না দেন।
ঢাকা, কেএ, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
অপরাধ
পুরুষ ডাক্তার যেন হাত না দেন, ডিজিকে সতর্ক করলেন আদালত
সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় (বয়স) ‘কোনো পুরুষ ডাক্তার যেন হাত না দেন’- সে ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) সতর্ক করেছেন হাইকোর্ট।





