নারায়ণগঞ্জে ৭ খুনের প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় আইননি কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে কমিটির সভাপতি টিপু মুন্সি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।
বিশেষ বিবেচায় হলেও তাকে খুব শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলেও মনে করছেন তিনি।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





