র্যাব-১২ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিযোগে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। পরে র্যাব সদস্যরা নুন্দহ গ্রামের জনৈক মোজাম্মেলের বাড়ির সামনে সড়কে চেকপোস্ট বসান। রাত ৯টার দিকে একটি নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজি চেকপোস্টের কাছে এলে সেটি থামানো হয়। সিএনজিতে থাকা একমাত্র যাত্রী রবিউল ইসলামকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি তার প্যান্টের বাম পকেটে জিপার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। এরপর তার কাছ থেকে মোট ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, ‘দল কোনো ব্যক্তির অপরাধের দায়িত্ব নেবে না। ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
এমএম