বিদেশে নারী পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন র্যাব-১। এসময় অপহৃত নারীকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাজধানীর টঙ্গি থেকে তাদেরকে আটক করা হয়।
শনিবার সন্ধ্যায় র্যাব-১ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক এএসপি কামরুল এ তথ্য জানান।
তিনি বলেন, টঙ্গী থানা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারের মুক্তিপন আদায়ের সময় ফুয়াদ (২৪) ও সারাফাত উল্লাহ নামে দুইজনকে গ্রেফাতার করা হয়।
কামরুল আরো বলেন, গত ২৬ মার্চ টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এতে অভিযোগ করা হয় ১২ মার্চ ভিকটিম লায়লাকে দুবাই পাচার করে। সেখানে আবস্থানরত ফারুক নামে এক পাচারকারী মুক্তিপন আদায়ের লক্ষ্যে শারিরীক নির্যাতন করে এবং মোবাইল ফোনে বাংলাদেশে লায়লার মায়ের কাছে ১ লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। অন্যথায় তাকে বিক্রি করে দেয়ার হুমকিও দেয়।
পরে লায়লার মা তাদের মুক্তিপনের টাকা দিতে রাজি হলে লায়লাকে এয়ার আরবের ফ্লাইটে একটি শনিবার ভোর সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছে দেয়।
র্যাব কর্মকর্তা বলেন- গ্রেফতারকৃত মোঃ সরাফত উল্লাহ ও ফুয়াদ দুবায়ে আবস্থানরত ফারুকের এজেন্ট হিসাবে কাজ করত। তারা পাচারের পর ভিকটিমদের স্বজনদের কাছে দাবিকৃত মুক্তপন আদায় করত।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং তাদের বিষয়ে টঙ্গী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এআই, জেএ





