রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ১২০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। আটককৃতের নাম রফিক (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন, রেলওয়ে থানার (জিআরপি) এসআই রফিকুল ইসলাম।

তিনি জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রফিককে স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিক চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। তার নামে মাদক আইনে মামলা হয়েছে।

ঢাকা, জেইউ, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ