রাজধানী ঢাকার বাবুবাজারে ১ পুলিশ সদস্যের ওপর হামলা করেছে ৩ দুর্বৃত্ত। তাঁদের আটক করা হয়েছে। পুলিশ বলছে, ওই ৩ জন ছিনতাইকারী হতে পারে বলে তাদের সন্দেহ।
আহত পুলিশ সদস্যের নাম ওয়ালিউল্লাহ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আটক ৩ জন হলেন- রানা, রাকিব ও রেজাউল।
কোতোয়ালি থানার অপারেশন অফিসার মওদুদ হাওলাদারের ভাষ্য, ৩ দুর্বৃত্তের সঙ্গে পুলিশ সদস্যের মারামারি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশকে ছুরিকাঘাত করে।
এমবি





